সোমবার, জুন ২২, ২০২৬

ভোট গণনার সময় কলম, মোবাইল ফোন রাখতে পারবেন না সাংবাদিকরা

সোনার দেশ ডেস্ক ২৬ জানুয়ারি ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৬ জানুয়ারি ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ন
ভোট গণনার সময় কলম, মোবাইল ফোন রাখতে পারবেন না সাংবাদিকরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনার সময় সাংবাদিকরা থাকতে পারলেও কলম, মোবাইল ফোন বা কোনো ডিভাইস রাখতে পারবেন না।

সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. মনির হোসেন রিটার্নিং কর্মকর্তাদের এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চিঠি দিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, গণভোট ও সংসদ নির্বাচনের ভোট গণনার সময় গণনা কক্ষে উপস্থিত ব্যক্তিদের মধ্যে প্রিজাইডিং অফিসার ও সহায়ক কর্মকর্তা ব্যতীত অন্য কোনো ব্যক্তি (যেমন: পোলিং অফিসার, পোলিং এজেন্ট, সাংবাদিক ও পর্যবেক্ষক প্রভৃতি) মোবাইল ফোন, কলম বা অন্য কোননো ডিভাইস সঙ্গে রাখতে পারবেন না।

তবে সাংবাদিক ও পর্যবেক্ষকরা কাজের প্রয়োজনে পেন্সিল সাথে রাখতে পারবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র: বাংলানিউজ