সোমবার, জুন ২২, ২০২৬

রাজশাহী’র সীমান্তে টিনের ডোঙ্গাসহ চোরাচালানী মালামাল জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি ২৬ জানুয়ারি ২০২৬ ০৯:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৬ জানুয়ারি ২০২৬ ০৯:২৯ অপরাহ্ন
রাজশাহী’র সীমান্তে টিনের ডোঙ্গাসহ চোরাচালানী মালামাল জব্দ

সোমবার (২৬ জানুয়ারি) আনুমানিক ০০৪৫ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ সাহেবনগর বিওপি’র নিয়মিত টহলদল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন হনুমন্তনগর নামক এলাকার পদ্মা নদীর চর হতে অবৈধ চোরাচালানী মালামাল পাঁচার করবে। উক্ত তথ্যের ভিত্তিতে টহল দল পদ্মা নদীর কিনারায় একটি কলা বাগানের ভিতরে ওৎ পেতে থাকে।


দীর্ঘ সময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে দেখতে পায় যে, কতিপয় ব্যক্তি দুইটি টিনের ডোঙ্গা নিয়ে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশের দিকে আসছে। উক্ত ব্যাক্তিরা টিনের ডোঙ্গা গুলো নদীর কিনারায় রেখে, একটি বস্তা নিয়ে কলা বাগানের দিকে আসছে। রাতের অন্ধকার হওয়ায় টহল দল তাদেরকে ধরার জন্য লাইট মারলে তাদের নিকট থাকা বস্তাটি ফেলে ভারতের অভ্যান্তরে পালিয়ে যায়।


পরবর্তীতে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে তার মধ্য হতে ৯৬০ পিস ভারতীয় উৎ-ঢ যৌন উত্তেজক ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত যৌন উত্তেজক ট্যাবলেট এবং ফেলে যাওয়া টিনের ডোঙ্গা রাজশাহী শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।


এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট চোরাকারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।