মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

ভোটারদের যানবাহন সুবিধা দিলে শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ

সোনার দেশ ডেস্ক ২৮ জানুয়ারি ২০২৬ ১১:২৫ পূর্বাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৮ জানুয়ারি ২০২৬ ১১:২৫ পূর্বাহ্ন
ভোটারদের যানবাহন সুবিধা দিলে শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে আনতে যানবাহন সুবিধা দিলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন নির্দেশনাটি পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট, পোলিং এজেন্ট এবং সমর্থকগণ যাতে ভোটারদের ভোটকেন্দ্রে আনয়নের জন্য কোনো প্রকার যানবাহন ব্যবহার করতে না পারেন, অথবা আচরণবিধিমালার পরিপন্থী কোনো কার্যক্রম না করেন, সে বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের করণীয় ও বর্জনীয় দিকগুলো উল্লেখ করে সতর্ক করে দিতে হবে। অন্যথায় আচরণবিধিমালা ভঙ্গের দায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র: বাংলানিউজ