রাবিতে নতুন সংগঠন ‘ভয়েস অব ক্যাম্পাস’
ভয়েস অব ক্যাম্পাস নামে একটি বেসরকারী অরাজনৈতিক শিক্ষাহিতৈষী সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সোমবার থেকে অভিযাত্রা করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থী-বান্ধব আলোকিত জ্ঞাননির্ভর মানবিক ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে সংগঠনটি বুদ্ধিবৃত্তিক কাজ করবে এবং পাশাপাশি বাংলাদেশ ও বিশ্বনাগরিকের কল্যাণে অভিমত, জনমত গঠন ও উদ্বুদ্ধকরণে প্রয়াসী থাকবে। রাবি শিক্ষার্থীদের নিয়ে সমন্বিত জ্ঞানচর্চা করা এবং অধিকার আদায়ে কার্যকর উদ্যোগ গ্রহণে ভয়েস অব ক্যাম্পাস অঙ্গীকারাবদ্ধ।
ভয়েস অব ক্যাম্পাস-এর ২৬ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে লোক প্রশাসন বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী জান্নাতুন নাঈম তুহিনা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নূর নবী। রাবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বুধবার (১৪ জানুয়ারি) শহীদ মিনার চত্বরে এক সভায় মিলিত হয়ে এ সংগঠন ও কমিটি গঠন করে। সভার সভাপতিত্ব করেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক কলা অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো. ফজলুল হক এবং তিনিই সর্বসম্মতিক্রমে সংগঠনটির প্রধান উপদেষ্টা মনোনীত হন।
ভয়েস অব ক্যাম্পাস-এর অপর নির্বাহীগণ হলেন- সহ-সভাপতি- আশিকুর রহমান, সামিয়া ইসলাম মীম, আল-আমিন মিয়া (রিজভী), যুগ্ম সাধারণ সম্পাদক- আব্দুল্লাহ আল মোবারক, ইসমাত জাহান রিয়া, সুমাইয়া ইসলাম, সাংগঠনিক সম্পাদক- নাঈমুল ইসলাম নাইম, দপ্তর সম্পাদক- মো. সুমন শাহরিয়ার, কোষাধ্যক্ষ- মো. রিফাত হাসান, ছাত্রকল্যাণ সম্পাদক- তানসিমুর রহমান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক- পূজা সরকার, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক- কাজী মোছাবিবর সাজিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক- মাহফুজ ইসলাম নয়ন, তথ্য ও গবেষণা সম্পাদক- সাঈদ হাসান ইবনে রুহুল, আইন ও অধিকার সম্পাদক- সাবরিনা শাহরিন স্মিতা এবং কার্যনির্বাহী সদস্য- মোছা: ফাতেমা জান্নাত, তাসনুভা তাজিন তুবা, হাবিবুল্লাহ ইসমাইল, রুমন হোসেন, আমীর হামজা, সাফওয়ান, ইসরাত জাহান ও সানজিদা আক্তার, আকাশ।