মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

রাবি বি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, বাণিজ্য গ্রুপে পাসের হার ৫৭ শতাংশ

রাবি প্রতিবেদক ২৮ জানুয়ারি ২০২৬ ০২:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ২৮ জানুয়ারি ২০২৬ ০২:৩৬ অপরাহ্ন
রাবি বি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, বাণিজ্য গ্রুপে পাসের হার ৫৭ শতাংশ
উপাচার্যের ফলাফলের নথিপত্র হস্তান্তর করেন বি ইউনিটের কো-অর্ডিনেটর। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার বি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল অনুযায়ী, বাণিজ্য গ্রুপে পাসের হার ৫৭.১৬ শতাংশ এবং অবাণিজ্য গ্রুপে ৬১ শতাংশ।

রাবি জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বি ইউনিটে বাণিজ্য গ্রুপের ১৮ হাজার ৪৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ হাজার ৩৬৮ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯ হাজার ৩৫৬ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ৫৭.১৬ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৬.৫০।

এই ইউনিটের অ-বাণিজ্য গ্রুপের ১২ হাজার ৪৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ হাজার ৫৯৩ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৫ হাজার ৯০০ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ৬১.৫০ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯১.৫০।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ৬টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট বি ইউনিটের অন্তর্ভুক্ত। ভর্তি সংক্রান্ত রাবি ওয়েবসাই IqemvBU https://admission.ru.ac.bd -এ পরীক্ষার্থীরা তাদের নিজস্ব ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে তাদের প্যানেলে রেজাল্ট দেখতে পারবে। প্রকাশিত ফলাফলে কোনো ভুল-ভ্রান্তি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে।

উত্তীর্ণ শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে নির্দেশনা সংশ্লিষ্ট ওয়েবসাইট IqemvBU (https://admission.ru.ac.bd/)  ও বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেইজে ((https://www.facebook.com/rajshahi.university.ac.bd)  পরবর্তীতে প্রকাশ করা হবে।