৫ ফেব্রুয়ারি চাঁপাই যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নির্বাচনী জনসভায় যোগ দিতে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন ৫ই ফেব্রুয়ারী। তিনি নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে একটি নির্বচনী জনসভায় বক্তব্য রাখবেন।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির ঢাকা মহানগর (দক্ষিণ) শাখার আমির নুরুল ইসলাম বুলবুল এ তথ্য নিশ্চিত করেছেন।
নূরুল ইসলাম বুলবুল বলেন, ৫ ফেব্রুয়ারি সকালসাড়ে ১০ টায় জনসভা অনুষ্ঠিত হবে। ওই দিন জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হবে এবং গণজাগরণ তৈরি হবে।
তিনি আরও বলেন, দেশের ১৮ কোটি মানুষের আস্থাভাজন ব্যক্তিত্ব ডা. শফিকুর রহমান। যিনি বসবাসযোগ্য মানবিক ও নিরাপদ এবং ইনসাফের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন। তার আশা আমীরে জামায়াত জেলাবাসীর জন্য একটা ঐতিহাসিক বার্তা নিয়ে আসবেন।