মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

তারেক রহমানের আগমন উপলক্ষে বানেশ্বরে শুভেচ্ছা মিছিল

পুঠিয়া প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৬ ০৯:৪৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পুঠিয়া প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৬ ০৯:৪৯ অপরাহ্ন
তারেক রহমানের আগমন উপলক্ষে বানেশ্বরে শুভেচ্ছা মিছিল

রাজশাহীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।


 বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে বানেশ্বর ও বেলপুকুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এই মিছিল অনুষ্ঠিত হয়। 


রাজশাহী-৫ (পুঠিয়া দুর্গাপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের পক্ষে এবং বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হযরত আলী ও পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রাকিবের  সার্বিক সহযোগিতায় এই শুভেচ্ছা ও স্বাগতম মিছিলটি বানেশ্বর সোবহান সরকারের মুড়ির মিল থেকে শুরু হয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক প্রদক্ষিণ শেষে বানেশ্বর ট্রাফিক মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।


কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানের মাধ্যমে তারেক রহমানের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করেন। 


এ সময় বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে।