সোমবার, জুন ২২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৬ ১০:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৬ ১০:২৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের নিহত

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায়  দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে।  বুধবার দুপুরে (২৮ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের হরিপুর মিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 


নিহত ফয়সাল আলী (২৮) চাঁপাই পৌর এলাকার উপরাজারামপুরের আব্দুল লতিফের ছেলে।


চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি ওসি বলেন, মহাসড়কে দ্রুতগতির বিপরীতমুখি  দুটি  মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময়  গুরুতর আহত হন ফয়সাল। পরে স্থানীয়রা তাকেউদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেন জানান ওসি।