মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

সমাবেশ শুরু, নেতাকর্মীদের বাঁধভাঙা জোয়ার

নিজস্ব প্রতিবেদক ২৯ জানুয়ারি ২০২৬ ০২:০০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৯ জানুয়ারি ২০২৬ ০২:০০ অপরাহ্ন
সমাবেশ শুরু, নেতাকর্মীদের বাঁধভাঙা জোয়ার

পদ্মা নদীর তীরে অবস্থিত রাজশাহী হযরত শাহ মখদুম (রহ.)-এর পুণ্য স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক নগরী রাজশাহীতে দুই দশক পর পা রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শাহমখদুমের মাজার জিয়ারতের মাধ্যমে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিশাল জনসভায় বক্তব্য দেবেন তিনি। আর তাকে দেখা ও বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে জনসভায় উপস্থিত হচ্ছেন নেতাকর্মীরা।

দলীয় প্রধানকে একনজর দেখতে সকাল থেকে ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে উঠেছে রাজশাহী নগরী। যেখানে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। দুপুর ১২টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে জনসভা শুরু হয়েছে।

বিএনপির এই নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জনসভায় সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ। এছাড়াও বক্তব্য দেবেন কেন্দ্রীয় ও জেলা মহানগরের নেতারা।

দলীয় নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগানে স্লোগানে মুখর করে রেখেছেন সভাস্থল। নেতা-কর্মীদের সঙ্গে ভিড় বাড়ছে সাধারণ মানুষেরও। নগরীর বিভিন্ন স্থানে দেখা গেছে বিএনপি ও সহযোগী সংগঠনের মিছিল। ব্যানার, লাল-সবুজ পতাকা আর পোস্টারে ছেয়ে গেছে সড়কের দুই পাশ।

সমাবেশস্থলে বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের বাইরেও আসছেন জোটের সমর্থকেরা। তারাও স্লোগানে স্লোগানে স্বাগত জানাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে।#