মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

তানোরে রক্ষা গোলা সংগঠনের হিসাব রক্ষণ ও নথি ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ২৯ জানুয়ারি ২০২৬ ০৩:০৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৯ জানুয়ারি ২০২৬ ০৩:০৪ অপরাহ্ন
তানোরে রক্ষা গোলা সংগঠনের হিসাব রক্ষণ ও নথি ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সিসিবিভিও, রাজশাহীর আয়োজনে ও ব্রেড ফর দি ওর্য়াল্ড, জার্মানীর সহযোগিতায় তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের তালটিপাড়া রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনে দুইদিনব্যাপী ক্ষাগোলা সংগঠনের হিসাব রক্ষণ ও নথি ব্যবস্থ্পানা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে তানোর উপজেলাস্থ ৭টি রক্ষাগোলা সংগঠন থেকে ২৮ জন নেতৃত্ব অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের আলোচ্য সূচি, “রক্ষাগোলা সংগঠনের কাঠামো, নেতৃত্বের কাজ ও সাংগঠনিক জবাবদিহিতা, হিসাবরক্ষণ ও নথি ব্যবস্থাপনার গুরুত্ব; সংগঠনের রেজিষ্টার পরিচিতিকরণ-লেনদেন-হিসাবরক্ষণ, হাতে-কলমে রেজিষ্টার লেখা ও হিসাবনিকাশ, রক্ষাগোলা সংগঠনের নথিপত্র পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় এব ংগ্রাম সংগঠনে রক্ষাগোলা নেতৃত্ব ও সিসিবিভিও’র কাজ।”

প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সিসিবিভিও’র সহ-কর্মসূচি সমন্বয়কারী মোঃ শাহাবুদ্দিন ও উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা সৌমিক ডুমরী। প্রশিক্ষণে সহযোগিতা করেন সমাজ সংগঠক প্রেঁম চাদ এক্কা ও রঞ্জিত সাওরীয়া।