সোমবার, জুন ২২, ২০২৬

নাটোর পুলিশ লাইন্স স্কুলে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী

নাটোর প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৬ ০৮:২৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৬ ০৮:২৮ অপরাহ্ন
নাটোর পুলিশ লাইন্স স্কুলে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী

নাটোর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার  পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী বিদ্যালয়টির নিজস্ব মাঠে আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর পুলিশ সুপার আব্দুল ওয়াহাব। 


অনুষ্ঠানে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শোভন কুমার গোস্বামী সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ইফতে খায়ের আলম, নাটোর ইউনাইটেড প্রেস ক্লাবের সহ-সভাপতি সুফি সান্টু এবং প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা। 


এর আগে ২৫ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে বিদ্যালয়টির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্ধোধন করেন বিদ্যালয়ের সভাপতি ও পুলিশ সুপার আব্দুল ওয়াহাব।             


পুরষ্কার বিতরণী এ অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, পড়াশোনার পাশাপাশি তোমরা প্রজ্ঞা অর্জন করো। এ প্রজ্ঞার অনেক বিষয় রয়েছে। মানুষের সঙ্গে কি আচরণ করতে হয়, কি ভাবে চলতে হয়, অনেক বিষয় রয়েছে। এজন্য পড়ালেখার কোন বিকল্প নেই। 


এছারা তিনি বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে পরিপূর্ণভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।


পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।