মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষককে সম্মাননা

সংবাদ বিজ্ঞপ্তি ২৯ জানুয়ারি ২০২৬ ০৮:৩৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৯ জানুয়ারি ২০২৬ ০৮:৩৯ অপরাহ্ন
রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষককে সম্মাননা

বিসিএস (সাধারণশিক্ষা) কর্মকর্তাদের ২০৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে চেয়ারম্যানস অ্যাওয়ার্ড ও ডিজি’স অ্যাওয়ার্ড পাওয়ায় দুই শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করেছে রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ।


সম্প্রতি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইংরেজি বিষয়ের প্রভাষক মো. সোহান রেজাও পরিসংখ্যান বিষয়ের প্রভাষক মোহা. আসাদুজ্জামানকে সম্মাননা প্রদান করেন কলেজের অধ্যক্ষ ড. মো. শাহাদত হোসেন সরকার। এসময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব ড. শামীম আরা চৌধুরীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।


এরআগে ২০২৫ সালের ২০ মে বিসিএস (সাধারণশিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ২০৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শেষে মেধা তালিকায় রেকর্ড সংখ্যক নম্বর পাওয়ায় ইংরেজি বিষয়ের প্রভাষক মো. সোহান রেজাকে চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সেইসাথে অলরাউন্ড নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ ডিজি’স আওয়ার্ডপান একই কলেজের পরিসংখ্যান বিষয়ের প্রভাষক মোহা. আসাদুজ্জামান।