মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

প্রগতি লেখক সংঘের সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ২৯ জানুয়ারি ২০২৬ ০৮:৪৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৯ জানুয়ারি ২০২৬ ০৮:৪৮ অপরাহ্ন
প্রগতি লেখক সংঘের সভা অনুষ্ঠিত

বাংলাদেশ প্রগতি লেখক সংঘ রাজশাহী জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটায় নগরীর নির্বাচিত বই বিপনন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। 


সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল লতিফ চঞ্চলের সভাপতিত্বে ও কলামিস্ট শাহ মো জিয়াউদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কবি অধ্যাপক দীপালি রানী সরকার, প্রবীণ সাংবাদিক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান খান, কবি নাজিম খোকন, অধ্যাপক অসিত সাহা, কবি জাকির হোসেন, কবি ওয়ালিউল ইসলাম, সন্তু পালসহ প্রমুখ। 


সভায় রাবির শিক্ষক প্রগতিশীল লেখক অধ্যাপক নাসেরের স্মরণে সভায় আলোচনা করা হয়। বুধবার ছিল অধ্যাপক নাসেরের প্রয়াণ দিবস।