শনিবার, আগস্ট ২২, ২০২৬

সিরাজগঞ্জ-৩: হৃদরোগের চিকিৎসা নিতে বিএনপি প্রার্থী হাসপাতালে

সোনার দেশ ডেস্ক ৩০ জানুয়ারি ২০২৬ ০৫:১৪ অপরাহ্ন রাজনীতি
সোনার দেশ ডেস্ক ৩০ জানুয়ারি ২০২৬ ০৫:১৪ অপরাহ্ন
সিরাজগঞ্জ-৩: হৃদরোগের চিকিৎসা নিতে বিএনপি প্রার্থী হাসপাতালে

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আয়নুল হকের হার্টে রিং পরানো হয়েছে।

ঢাকার এভারকেয়ার হাসপাতালে বৃহস্পতিবার তার হার্টে দুটি রিং পরানো হয়েছে বলে তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

সেলিম জাহাঙ্গীর বলেন, “অনেক আগ থেকেই আয়নুল হকের হার্টের সমস্যা ছিল। রিং পরানোর কারণে তাকে অন্তত তিনদিন হাসপাতালেই থাকতে হবে। এরপর বাড়িতে ফিরতে পারলেও আরো কিছুদিন বিশ্রামে থাকতে হবে।”

এদিকে প্রার্থী উপস্থিত না থাকলেও দলের পক্ষ থেকে নেতাকর্মীরা সবাই নির্বাচনি মাঠে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানান এ বিএনপি নেতা।

রায়গঞ্জ-তাড়াশ আসনটিতে আয়নুল হক ছাড়াও খেলাফত মজলিস, জাতীয়পার্টি ও স্বতন্ত্র মিলে মোট চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তথ্যসূত্র: বিডিনিউজ