মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৬ ১২:৪০ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৬ ১২:৪০ পূর্বাহ্ন
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় জহিরুল ইসলাম (৪৫) নামে এক ইঞ্জিনচালিত করিমন চালক নিহত হয়েছেন। শুক্রবার সকালে পাকশী লালন শাহ সেতুর টোল প্লাজা এলাকায় পাবনা-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 


নিহত জহিরুল ইসলাম ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের ইলশামারী গ্রামের মৃত শামসের রহমানের ছেলে। 


পাকশী পুলিশ ফাঁড়ির পরিদর্শক ও ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।