বগি রেখেই দুই কিলোমিটার গেল সিল্কসিটি এক্সপ্রেস
রাজশাহী থেকে ঢাকাগামী আন্তনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন বগি রেখেই দুই কিলোমিটার চলে গিয়েছিল। পরে আবার ফেরত এসে ট্রেনটি নিয়ে যায়। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৭টা ৫৫ মিনিটে রাজশাহীর সরদহ স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
চারঘাট উপজেলার সরদহ স্টেশন এলাকার বালুদিয়াড়ে দুই ভাগ হয়ে পড়ে। এতে পেছনের ১১ টি বগি রেখে শুধু ইঞ্জিন নিয়ে সামনে চলে যায়। এরপর থেকে রাজশাহীর সঙ্গে ঢাকাসহ সারা দেশের রেলচলাচল সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়। পরে আধা ঘন্টা পরে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
সরদহ স্টেশন সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ঢাকাগামী আন্তনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার সকাল ৭টা ৪৯ মিনিটে রাজশাহীর সরদহ স্টেশন ছেড়ে যায়। এরপর ৭টা ৫৫ মিনিটে চারঘাট উপজেলার বালুদিয়াড়ে এলাকায় পৌঁছে। এ সময় ট্রেনের বগির কাপলিংক ভেঙে যায়। এতে চলন্ত অবস্থায় ট্রেন দুই ভাগে আলাদা হয়ে যায়।
পছনের ১১ টি বগি রেখে শুধু ইঞ্জিন নিয়ে সামনে চলে যায়। পেছনের বগিগুলো ছাড়াই ট্রেনটি প্রায় দুই কিলোমিটার দুরে চলে যায় । পরে ট্রেনের চালক ও পরিচালক বিষয়টি বুঝতে পেরে পেছনে ফেলে আসা বগির কাছে ফিরে আসে। .
এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেক যাত্রীই হুড়োহুড়ি করে ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়েন। এমন সংবাদে রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়। পরে আধা ঘন্টা ্যাপী চেষ্টা করে পুনরায় বগি গুলো নিয়ে গন্তব্যের উদ্যোগে রওনা দিলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
সরদহ রেলস্টেশন মাস্টার ইকবাল করিম জানান, সকাল ৮টা ২৫ মিনিটের সময় আধাঘন্টা দেরিতে পুনরায় ১১টি বগি নিয়ে ঢাকার উদ্দেশ্যে আন্তনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল ছেড়ে যায়। তবে এমন ঘটনায় তেমন কোন বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।