রাবির আইবিএসের সুবর্ণ জয়ন্তী ও ১৫তম ত্রিবার্ষিক অ্যালামনাই সম্মেলন
আইবিএসের সুবর্ণ জয়ন্তী ও ১৫তম ত্রিবার্ষিক অ্যালামনাই সম্মেলন শুরু হয়েছে। যা শনিবার পর্যন্ত এ সম্মেলন চলবে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় সিনেট ভবনে এই সম্মেলনের উদ্বোধন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান।
আইবিএস-এর পরিচালক প্রফেসর এম মোস্তফা কামালের সভাপতিত্বে এই অনুষ্ঠানে সুবর্ণ জয়ন্তী বক্তা ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহাম্মদ মুহিবউল্যাহ্ সিদ্দিকী। অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর মো. ফজলুল হক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও সাধারণ সম্পাদক প্রফেসর মো. কামরুজ্জামান ধন্যবাদ জ্ঞাপন করেন।
বক্তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) এক অনন্য গবেষণা প্রতিষ্ঠান। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে গবেষণা ও পথনির্দেশের জন্য এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। ৫০ বছরে এই প্রতিষ্ঠান থেকে শত শত উচ্চতর গবেষণা সম্পন্ন হয়েছে।
কিন্তুমনে হয়েছে এই প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রি সমাপনের পর খুব স্বল্প সংখ্যক গবেষকই পরবর্তী গবেষণা করেছেন। গবেষকরা এই বিষয়টির প্রতি মনোযোগ দিবেন। যাতে করে তাদের অ্যাকাডেমিক কর্মকাণ্ড শুধুমাত্র ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ না হয়ে পড়ে।