মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

চারঘাট সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি ৩১ জানুয়ারি ২০২৬ ১১:৫০ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ৩১ জানুয়ারি ২০২৬ ১১:৫০ পূর্বাহ্ন
চারঘাট সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

শুক্রবার (৩০ জানুয়ারি) আনুমানিক রাত ১১:২০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ মীরগঞ্জ বিওপি’র নিয়মিত টহল দল টহল চারঘাট থানার পিরোজপুর এলাকার পদ্মা নদীর চরের কলাবাগান থেকে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়।

এ সময় চোরাকারবারি পালিয়ে যেতে সক্ষম হয়।  জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।