মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

নওগাঁ-১ আসনে লড়াই হবে ধানের শীষ আর দাঁড়ি পাল্লার

ডিএম রাশেদ পোরশা (নওগাঁ) : ৩১ জানুয়ারি ২০২৬ ০১:৫৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ডিএম রাশেদ পোরশা (নওগাঁ) : ৩১ জানুয়ারি ২০২৬ ০১:৫৪ অপরাহ্ন
নওগাঁ-১ আসনে লড়াই হবে ধানের শীষ আর দাঁড়ি পাল্লার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ আসনে তুমুল লড়াই হবে ধানের শীষ ও দাঁড়ি পাল্লার। বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত পোরশা, সাপাহার ও নিয়ামতপুর উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-১ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪,০৭,৪৬৫ জন। নারী ভোটার ২,৩৮,৬৮৪ জন। পুরুষ ভোটার ২,৩৫,৩৭৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। আসনটিতে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দি¦তা করছেন। প্রার্থীরা প্রতিদিন তিন উপজেলার বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন। তাদের নেতা-কর্মীরা নিজ নিজ এলাকায় প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। বর্তমানে এ এলাকায় নির্বাচনী আমেজ বইছে।

আসনটিতে বিএনপির মনোনিত প্রার্থী হয়ে নির্বাচন করছেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান। যদিও আসনটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচন করছেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ ডা. ছালেক চৌধুরী। আসনটির তিন উপজেলায় ছালেক চৌধুরীর শক্ত অবস্থান থাকলেও মার্কা না পাওয়ায় নেতা-কর্মী ও সমর্থকরা ধানের শীষ মার্কা পাওয়া মোস্তাফিজুর রহমানের পক্ষে মাঠে নেমে পড়েছেন। বর্তমানে ছালেক চৌধুরীর অনুসারী সকল নেতা-কর্মী মোস্তাফিজুর রহমানের পক্ষে নির্বাচনি মাঠে কাজ করছেন। বিএনপির বিদ্রোহী প্রার্থী ধানের শীষে প্রভাব ফেলবে না বলে মনে করেন বিএনপির নেতা কর্মীরা।  

অন্যদিকে, জামায়ায় প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম তার নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনি মাঠে রয়েছেন। আসনটিতে মূলত লড়াই হবে ধানের শীষ ও দাঁড়ি পাল্লার প্রার্থীর মধ্যে। এ আসনে সর্বমোট ৫জন প্রার্থী রয়েছেন। অন্যরা হলেন, ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আব্দুল হক শাহ্ ও জাতীয় পার্টির প্রার্থী মো. আকবর আলী কালু। 

আসনটিতে ধানের শীষ প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান ও জামায়াত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলমের মধ্যে লড়াই হলেও ধানের শীষ প্রার্থী মোস্তাফিজুর রহমান বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সহড়ন্দ গ্রামের সাধারণ ভোটার এন্দাদুল হক বলেন, বর্তমানে দেশের বড় দল বিএনপি, আর বিএনপি ক্ষমতায় যাবে, তাই তিনি বিএনপিতেই ভোট দিবেন। ছাওড় ইউনিয়নের বলদাহার গ্রামের সাধারণ ভোটার আউয়াল বলেন, বিএনপি প্রার্থী মোস্তাফিজুর পাশ করবে, তাই আমরা তাকেই ভোট দিবো। ##