ভোটাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন জামায়াত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার ভোট দিয়ে জয়ী করার জন্য জামায়াতের প্রার্থী বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইলেন অধ্যক্ষ নাজমুল হক। শনিবার ৩১ (জানুয়ারি) সারাদিন চারঘাট উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে গণসংযোগ করেন কৃষক, শ্রমিক, সাধারণ জনগনের মাঝে গিয়ে ভোট চাইলেন ও বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন ।
চারঘাট-বাঘার জামায়াতের প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক বলেন, জামায়াত সরকার গঠন করলে বা আমি ভোটে নির্বাচিত হলে সকল জনগণের নিরাপত্তা নিশ্চত করব ও দুনীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ব।
এসময় উপজেলার চারঘাট ইউনিয়নের পরানপুর, বাথান, তালবাড়িয়া, ভায়ালক্ষীপুর ইউনিয়নর বনকিশোর ফরিদপুর বাজার, শলুয়া ইউনিয়নের হলিদাগাছি, চামটা ও চারঘাট বাজারসহ নিজনিজ এলাকায় জামিায়াতের নেতাকর্মিবৃন্দ বাড়ি বাড়ি গিয়ে দাঁড়িপাল্লার ভোট দেওয়ার জন্য জনগণের কাছে দোয়া চাইলেন।