মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

লালপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

লালপুর (নাটোর) প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৬ ০৮:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
লালপুর (নাটোর) প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৬ ০৮:২৪ অপরাহ্ন
লালপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

নাটোরের লালপুরে আব্দুলপুর মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানয়ারি) দুপুরে আব্দুলপুর মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অত্র বিদ্যালয় মাঠ চত্বরে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এসময় আব্দুলপুর মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ জুলহাস হোসেন সৌরভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুলহাস হোসেন সৌরভের সহধর্মীনি হুমায়রা তাসনিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াজেদ আলী মৃধা, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহম্মেদ শিবলী, স্কাউটস সম্পাদক রানা সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ্র উপস্থিত ছিলেন।