রাবি শিক্ষার্থীর মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সমাজকর্ম বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী জোবাইদা ইসলাম এর মৃত্যুতে (ইন্না...রাজিউন) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা জোবাইদার রুহের মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, জোবাইদা ইসলাম গতকাল শুক্রবার সন্ধ্যায় ইন্তেকাল করেন ।