সোমবার, জুন ২২, ২০২৬

বানেশ্বরে স্বতন্ত্র প্রার্থী শিমুলের নির্বাচনী অফিস উদ্বোধন

পুঠিয়া প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৬ ০৯:২৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পুঠিয়া প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৬ ০৯:২৩ অপরাহ্ন
বানেশ্বরে স্বতন্ত্র প্রার্থী শিমুলের নির্বাচনী অফিস উদ্বোধন

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ইসফা খায়রুল হক শিমুলের নেতৃত্বে পুঠিয়া উপজেলার বানেশ্বর ও বেলপুকুরে দিনব্যাপী গণসংযোগ, লিফলেট বিতরণ কর্মসূচি ও বানেশ্বরে নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।


শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় বানেশ্বর ট্রাফিক মোড়ে নির্বাচনী অফিস উদ্বোধনের মধ্য দিয়ে অফিসের কর্মসূচির সূচনা হয়। এর আগে দিনভর এলাকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন শিমুল ও তাঁর সমর্থকেরা। এ সময় ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।


কর্মসূচিতে উপস্থিত ছিলেন বানেশ্বর কলেজের সাবেক ভিপি রায়হান, থানা যুবদলের সদস্য মুস্তাক, বানেশ্বর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক জালাল, সাবেক ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক সাইফুল, রাজশাহী জেলা ছাত্রদলের সহ-সভাপতি সজীব, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রুস্তম, যুবদল নেতা আরিফ, রাজ্জাক ও বাসারসহ স্থানীয় নেতাকর্মীরা।


এ সময় নেতাকর্মীরা বলেন, এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার আদায়ে স্বতন্ত্র প্রার্থী ইসফা খায়রুল হক শিমুলের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তারা জানান, আগামী দিনগুলোতে গণসংযোগ কর্মসূচি আরও জোরদার করা হবে।