বিএনপি প্রার্থী মিনুর সঙ্গে মহিলাদলের মতবিনিময়
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনুর সঙ্গে মতবিনিময় করেছে মহিলাদল। শনিবার (৩১ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মিনুর বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে নগর মহিলাদলের পক্ষ থেকে মিনুর সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন, মহানগর মহিলাদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মতবিনিময় থেকে মিনু তার নির্বাচনী প্রতীক ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। সেই সাথে সবাই সক্রিয়ভাবে মাঠে থেকে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য নির্দেশনা দেন। পরে সবাইকে ধন্যবাদ জানিয়ে মতবিনিময় সভা শেষ করেন।