রাজশাহীতে নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা ছেলের
রাজশাহীতে নেশার টাকা পেয়ে না মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনার ছেলেকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। অভিযোগ উঠেছে, মাকে ঘরের মধ্যে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায় ছেলে।
শনিবার (৩১ জানুয়ারি) রাত ১০টার দিকে রাজশাহী মহানগরীর খড়খড়ি এলাকার কৃষি ব্যাংক মোড়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম সোহাগী খাতুন (৫৫)। তিনি ওই এলাকার আজিজুল ইসলামের স্ত্রী। অভিযুক্ত ছেলের নাম সুমন (৪০)। সুমন পুলিশের হেফাজতে আছে।
স্থানীয়দের বরাত দিয়ে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, সুমন রাতে নেশার করার টাকার জন্য মা সোহাগীর কাছে টাকা চান। কিন্তু টাকা না দিলে সুমন ক্ষিপ্ত হয়ে উঠেন। এক পর্যায়ে ধারালো হাসুয়া দিয়ে সুমন তার মায়ের বুকে ও পেটে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সোহাগী মারা যান।
এরপর সুমন মায়ের মরদেহ রাস্তায় নিয়ে গেলে এলাকার লোকজন দেখতে পায়। সে রাস্তায় ফেলে রেখে বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। স্থানীয়রা তাকে অবরুদ্ধ করে আমাদের খবর দেয়। ফোর্স পাঠিয়ে সুমনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
ওসি বলেন, ঘটনাস্থল থেকে সোহাগীর মরদেহ উদ্ধার কওে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত সুমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই যুবক মাদকাসক্ত ছিল। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।