সোমবার, জুন ২২, ২০২৬

রাজশাহীতে মাকে কুপিয়ে হত্যা, মামলা করলেন মামা

নিজস্ব প্রতিবেদক ০১ ফেব্রুয়ারি ২০২৬ ০২:২৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০১ ফেব্রুয়ারি ২০২৬ ০২:২৮ অপরাহ্ন
রাজশাহীতে মাকে কুপিয়ে হত্যা, মামলা করলেন মামা

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন হওয়ার ঘটনায় মামলা হয়েছে। নিহত সোহাগী খাতুনের ভাই নুরুল ইসলাম বাদী হয়ে ভাগ্নে সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে এ মামলা দায়ের করা হয়।  

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম। তিনি বলেন, ঘটনার পর রাতেই থানায় এসে মামলা করেছেন নুরুল ইসলাম। এই মামলার একমাত্র আসামি করা হয়েছে সুমনকে। 

তিনি আরও বলেন, রোববার সকালে এই মামলায় আসামি দেখিয়ে সুমনকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও সোহাগী খাতুনের ময়নাতদন্ত শেষ করার পর মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।  

শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর র খড়খড়ি কৃষি ব্যাংকের মোড় এলাকায় নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠে ছেলে সোহাগের বিরুদ্ধে। ঘটনার পর পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে।

নিহত নারীর নাম সোহাগী খাতুন (৫৫)। তার স্বামীর নাম মৃত আজিজুল ইসলাম। তার ছেলের নাম সুমন (৪০)। সুমন মাদক ও জুয়ায় আসক্ত। টাকার জন্য প্রায়ই মাকে অত্যাচার করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।#