মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি ০১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৮ অপরাহ্ন
মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা পুলিশ (ডিবি), বোয়ালিয়া ও এয়ারপোর্ট থানা পুলিশ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। 


গ্রেপ্তারকৃতরা হলেন- এয়ারপোর্ট থানার বালিয়াডাঙ্গা পূর্বপাড়া গ্রামের মো: রেজাউল হকের ছেলে মো: রাজিব শেক (৩৩) (স্থায়ী ঠিকানা- শাহমখদুম থানার ডাঙ্গীপাড়া) এবং বোয়ালিয়া থানার খরবোনা গ্রামের মৃত মকবুলের ছেলে মো. মাহাবুল ওরফে কালু (৩২)। উভয় রাজশাহী মহানগরীর বাসিন্দা।


উল্লেখ্য যে, গোয়েন্দা পুলিশ (ডিবি), বোয়ালিয়া ও এয়ারপোর্ট থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে মোট ৪০০ গ্রাম গাঁজা ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। 


গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।