বানেশ্বরে ধানের শীষের পক্ষে বিএনপির গণসংযোগ
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নে ধানের শীষ প্রতীকের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত বানেশ্বর বাজারসহ বিভিন্ন সড়ক ও জনবহুল এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হযরত আলী সরকারের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, জেলা জাতীয়তাবাদী সমবায় দলের সদস্য সচিব রুপোস সরকার, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টো, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান ও শাহাজামাল সাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
গণসংযোগকালে নেতাকর্মীরা বলেন, জনগণের ভোটাধিকার হরণ করে দেশে একতরফা শাসন কায়েম করা হয়েছে। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে ধানের শীষের কোনো বিকল্প নেই। তারা বলেন, অধ্যাপক নজরুল ইসলাম একজন সৎ ও জনবান্ধব নেতা। তাঁকে নির্বাচিত করলে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার পুনরুদ্ধার সম্ভব হবে।
কর্মসূচিতে প্রায় ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী শান্তিপূর্ণভাবে অংশ নেন।