হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জামায়াত প্রার্থীর
নওগাঁ-১ আসনে ১১ দলীয় জোট ও জামায়াত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ ভোটের প্রার্থনা করেছেন। উপজেলা জামায়াতের আয়োজনে বিভিন্ন ইউনিয়নে নির্বাচনি জনসভায় নতুন বাংলাদেশ বিনির্মানে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করে ভোট প্রার্থনা করেন।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গুজিশহর হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সময় জনগণকে দেখেশুনে সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নিতে হবে। আমরা আর কোনো চাঁদাবাজ ও দখলদারদের হাতে দেশ তুলে দিতে চাই না।
অধ্যক্ষ মাহবুবুল আলম আরও বলেন, জামায়াতে ইসলামী দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করে এবং একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।
জনসভায় দলীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ ভোটারা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করেন। এ সময় জামায়েতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাসহ শরীক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।