সোমবার, জুন ২২, ২০২৬

রাজশাহীতে গেল মাসে ১৩ জন নারী শিশু-নারী নির্যাতনের শিকার

সংবাদ বিজ্ঞপ্তি ০১ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০১ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৬ অপরাহ্ন
রাজশাহীতে গেল মাসে ১৩ জন নারী শিশু-নারী নির্যাতনের শিকার

রাজশাহীতে গেল জানুয়ারি মাসে ১৩ জন নারী ও কিশোর নির্যাতনের শিকার হয়েছেন। মানবাধিকার সংগঠন হিসেবে লফস থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 


লফস মনে করে এই অঞ্চলে নারী ও শিশু নির্যাতন পরিস্থিতি বিভিন্ন মাত্রায় অবনতি ঘটছে। যৌতুক ও পরকীয়ার কারণে অধিকাংশ নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রে বিদেশি কিছু টিভি সিরিয়াল পরকীয়াকে উৎসাহিত করছে। এছাড়া পারিবারিক কলহ ও প্রেমঘটিত কারণে হত্যা-আত্মহত্যা ও অমানবিক নির্যাতনের মতো ঘটনা ঘটছে। 


জানুয়ারি মাসে অমানবিক কিছু ঘটে যাওয়া ঘটনার চিত্র দিয়েছে তারা। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা, বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের করালি নওশারার গ্রামে নামে এক নারী নির্যাতনের শিকার। গোদাগাড়ীতে এক নারী নির্যাতনের শিকার,তানোর উপজেলার কলমা ইউনিয়ন পরিষদের নড়িয়াল গ্রামে বাবার সম্পত্তির ভাগ চাওয়ায় এক নারীকে নির্যাতন করেছেন তার ভাই।


বাগমারায় বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার শিকার নামে এক নারী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের ক্যান্টিনে নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ। নগরীর চন্দ্রিমা থানাধীন মেহেরচন্ডী এলাকার জোবায়দা ইসলাম ইতি নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের এক ছাত্রীর আত্মহত্যা। তানোর উপজেলা এক প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগ এক শিক্ষকের বিরুদ্ধে, নগরীর হড়গ্রাম বাজার এলাকায় এক সাংবাদিকের স্ত্রীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চকপাড়া এলাকায় সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণ, পরে তা গ্রাম্য সালিশিতে মীমাংসা করা হয় যা স্থানীয়দের মাঝে ক্ষোভ এর সৃষ্টি করেছে। নগরীর খড়খড়ী কৃষি ব্যাংকের মোড়ে সোহাগী বেগম নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে তার ছেলে। নগরীর কাটাখালী থানার হরিয়ান পূর্বপাড়া এলাকার বাকপ্রতিবন্ধী এক কিশোরী (১২) ধর্ষণের শিকার এছাড়াও নগরীতে ১২ বছরের এক কিশোরী তার সৎ পিতার দ্বারা ধর্ষণের শিকার হয়ে এখন গর্ভধারণ করেছে। 


লফসের নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন, সংবাদপত্রে প্রকাশিত ঘটনার বাইরেও অনেক ঘটনা ঘটে যা প্রকাশিত হয় না বা কোন তথ্য জানা যায় না। এমন বাস্তবতায়, রাজশাহীতে নারী ও শিশু নির্যাতনের প্রকাশিত তথ্য হতাশাজনক। রাজশাহী অঞ্চলে নারী-শিশু নির্যাতনসহ সার্বিক ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তিনি বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে ক্রমশই অপরাধীরা উৎসাহিত হবে এবং অপরাধের মাত্রা বৃদ্ধি পাবে। লফস সকল নারী-শিশু নির্যাতন ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত সাপেক্ষে অপরাধীর কঠোর শাস্তির দাবী জানান।