মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

সিংড়ায় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ

সোনার দেশ ডেস্ক ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সোনার দেশ ডেস্ক ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩৭ অপরাহ্ন
সিংড়ায় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ

সারাদেশের ন্যায় নাটোরের সিংড়ায় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সোমবার (২রা ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসনিক কমপ্লেক্স ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা কোর্ট মাঠে সমাবেশ করে।

এসময় সকল সরকারি অফিসের কর্মচারীরা প্রায় ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ পালন করেন।

এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের সিএ মোঃ মাহবুব হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা আছিয়া খাতুন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সারোয়ার হোসেন, শফিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের শাহ আলম, উপজেলা ভূমি অফিসের নাজির আবুল বাসার প্রমুখ।