সোমবার, জুন ২২, ২০২৬

৯ম পে-স্কেল গেজেট প্রকাশসহ ৭ দফা দাবিতে পোরশায় বিক্ষোভ

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পোরশা(নওগাঁ)প্রতিনিধি: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩৯ অপরাহ্ন
৯ম পে-স্কেল গেজেট প্রকাশসহ ৭ দফা দাবিতে পোরশায় বিক্ষোভ

৯ম পে-স্কেল গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর পোরশায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা। কেন্দ্রিয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুই ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন। এতে উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা অংশ গ্রহণ করেন।