সোমবার, জুন ২২, ২০২৬

লালপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

লালপুর (নাটোর) প্রতিনিধি: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
লালপুর (নাটোর) প্রতিনিধি: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪৪ অপরাহ্ন
লালপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস্ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নর্থ বেঙ্গল সুগার মিলস্ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অত্র বিদ্যালয় মাঠ চত্বরে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এসময় নর্থ বেঙ্গল সুগার মিলস্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গাওছুল আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল সুগার মিলস্ লি. ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপক (কৃষি) মো. আহাসাব উদ্দিন, জিএম প্রশাসন আনিসুর রহমান সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ্র উপস্থিত ছিলেন।