সোমবার, জুন ২২, ২০২৬

দুর্গাপুরে স্বতন্ত্র প্রার্থী শিমুলের ঘোড়া প্রতীকের প্রচারণা

দুর্গাপুর প্রতিনিধি ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
দুর্গাপুর প্রতিনিধি ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৯ অপরাহ্ন
দুর্গাপুরে স্বতন্ত্র প্রার্থী শিমুলের ঘোড়া প্রতীকের প্রচারণা

দিনরাত সমান তালে সাধারণ মানুষের দ্বারে দ্বারে ছুটে চলেছেন রাজশাহী-৫ আসনের ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য ইসফা খায়রুল হক শিমুল। সোমবার (২ ফেব্রুয়ারি) দুর্গাপুর উপজেলার ৩ নং পানানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালান তিনি। এসময় তিনি ভোরদের ব্যাপক সাড়া পান।


নির্বাচনী প্রচারণার সময় শিমুল সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়নে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। কোনো বড় গাড়ি বহর ছাড়াই তিনি  পায়ে হেটে এই গণসংযোগ করেন। এই মধ্যে স্থানীয় ভোটারদের মধ্যে বেশ সাড়া ফেলেছেন তিনি।


প্রচারণাকালে ইসফা খায়রুল হক শিমুল বলেন, জনগণ পরিবর্তন চায়। আমি সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথে থাকতে চাই। আমার নেওয়ার কিছু নেই। নির্বাচিত হলে আমি যতটুকই পাব তা জনগণের মাঝেই বিলিয়ে দিব। আমাদের এলাকায় কর্মসংস্থানের বড় অভাব, একর্মসংস্থানেরও ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। এছাড়াও আমার নির্বাচনি আসনের মানুষের অধিকার আদায়ে সবসময় কাজ করে যাব।


এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, যুবদল কর্মী মুক্তাদির হোসেন মন্টুসহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা। শিমুলের এমন প্রচারণা’ সাধারণ মানুষের নজর কাড়ে। এলাকাবাসীর মতে, প্রচারণার এই সাদামাটা ভঙ্গি তাকে সাধারণ মানুষের কাছাকাছি নিয়ে যাচ্ছে।