রাজশাহীতে বিদেশী রিভালবারসহ অস্ত্র উদ্ধার
রাজশাহী মহানগরীতে বিদেশি রিভলবার, ওয়ান শুটারগান, এয়ারগান ও পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার ১টার শাহমখদুম থানাধীন পুরাতন ফুদকিপাড়া এলাকায় র্যাবের অভিযানে এই অস্ত্র উদ্ধার হয়। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে র্যাব সদস্যরা সাক্ষীদের উপস্থিতিতে এলাকাটি তল্লাশি করে একটি হলুদ রঙের বস্তা ও একটি লাল রঙের শপিং ব্যাগ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
শপিং ব্যাগ খুলে এর ভেতর থেকে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান, দুটি এয়ারগান এবং ২০ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলিগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।