সোমবার, জুন ২২, ২০২৬

রাজশাহীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, গাঁজা ও ইয়াবা উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১০ অপরাহ্ন
রাজশাহীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, গাঁজা ও ইয়াবা উদ্ধার

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক মাদকবিরোধী অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বেলপুকুর ও চন্দ্রিমা থানা পুলিশ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।


গ্রেফতারকৃতরা হলেন- কাটাখালী থানার নলখোলা সোনারপাড়া গ্রামের মাজেদ আলীর ছেলে শফিকুল ইসলাম (৪৩) এবং চন্দ্রিমা থানার শিরোইল কলোনী পশ্চিমপাড়া (কানার মোড়) এলাকার কাজিম লুটুর ছেলে রাজু (২৯)। উভয় রাজশাহী মহানগরীর বাসিন্দা।


উল্লেখ্য যে, বেলপুকুর ও চন্দ্রিমা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে মোট ২৫ গ্রাম গাঁজা এবং ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।