মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

রাজশাহী সীমান্তে ৩০০ বোতল ফেনসিডিল জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১৭ অপরাহ্ন
রাজশাহী সীমান্তে ৩০০ বোতল ফেনসিডিল জব্দ

রাজশাহীর বাঢ়া উপজেলা সীমান্তে ৩০০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাজশাহী ব্যাটালিয়ন-১ এই ফেনসিডিল জব্দ করে। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে সাড়ে তিনটার দিকে এই অভিযান চালানো হয়। উপজেলার বারশিপাড়া এলাকার পদ্মা নদীর চর থেকে ফেনসিডিল জব্দ করা হয়েছে। 


বিজিবি জানিয়েছে, একজন ব্যক্তি নদীপথে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে একটি টিনের ডোঙ্গা নিয়ে বাংলাদেশের দিকে আসছিল। ওই ব্যক্তিকে আটক করার জন্য পদ্মা নদীর পারে ঝাউবনের ভিতরে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে ব্যক্তিটি ডোঙ্গাটি নিয়ে নদীর পাড়ে আসায় বিজিবি সদস্যরা তাকে ধরার জন্য অগ্রসর হলে মাদক কারবারী ডোঙ্গাটি ফেলে পালিয়ে যায়। 


বিজিবি সদস্যরা ডোঙ্গাটি তল্লাশী করে একটি বস্তার ভিতর থেকে ৩০০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য এবং টিনের ডোঙ্গাটি বাঘা থানায় জমা দেওয়ার হয়েছে।