মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

রাবিতে ৯ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা স্থগিত

রাবি প্রতিবেদক ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৯ অপরাহ্ন
রাবিতে ৯ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা স্থগিত

জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সরকারি ছুটির নির্দেশনা অনুযায়ী আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দুইদিন ছুটি থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)। তবে, ৯ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো পরীক্ষা না নেওয়ার জন্য বিভাগগুলোকে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেছেন রাবি জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার।


তিনি বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সরকার আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ছুটি ঘোষণা করেছে। আমাদের বিভাগগুলোতেও ওইভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে। তবে, ৯ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো পরীক্ষা না নেওয়ার জন্য বিভাগগুলোকে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ছুটি বা ক্লাসের বিষয়ে নতুন করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, শুধু পরীক্ষা বিষয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হয়েছে।