মোহনপুরে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের নেতৃবৃন্দের মতবিনিময়
জাতীয় নির্বাচনে সাংবাদিকদের নিরপেক্ষতা রক্ষার দাবিতে মোহনপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে (৩ ফেব্রুয়ারি) দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মোহনপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জিএম আবদুল আওয়াল।
এসময় তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এবারের নির্বাচন দেশ ও জাতির কল্যাণকর হোক। এ নির্বাচন ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার নিশ্চিত হোক। সাংবাদিকবৃন্দ আপনাদের সাংবাদিকতায় সচ্চতা রেখে দায়িত্ব পালন করলে জাতি উপকৃত হবে বলে আশা করি।
সভায় মোহনপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও রায়ঘাটী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল গোফুর মৃধার পরিচালনায় আরও বক্তব্য দেন- রাজশাহী জেলা জামায়াতে ইসলামী কর্ম পরিষদের সদস্য ও বাংলাদেশ মাজলিসুল মুফাস্সিরিনের রাজশাহী বিভাগীয় সভাপতি উপাধাক্ষ্য মাওলানা ইসমাইল আলম আল হাসানী, মোহনপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাঁকোয়া-বাকশৈল কামিল মাদ্রাসার উপাধক্ষ্য মাওলানা আবুল কালাম আজাদ, নায়েবে আমীর মাওলানা হাসান আলী, মাস্টার শাহজামালসহ অনেকে।
সাংবাদিকদের মধ্যে দৈনিক সোনার দেশ পত্রিকার কেশরহাট প্রতিনিধি মোস্তফা কামাল, দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার প্রতিনিধি রুবেল সরকার, দৈনিক সানশাইন পত্রিকার মোহনপুর প্রতিনিধি রাসেল সরকার, দৈনিক নতুন প্রভাত পত্রিকার মোহনপুর প্রতিনিধি মুত্তাকিন আলম সোহেল, দৈনিক ইনকিলাবের মোহনপুর প্রতিনিধি রাশেদুল ইসলাম, অনলাইন পদ্মাটাইম টোয়েন্টিফোর ডটকমের মোহনপুর প্রতিনিধি রায়হানুল হক রিফাত।