রাবি মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জুবেরী ভবন মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণময় বেলুন-ফেস্টুন উড়িয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ।
অনুষ্ঠানে স্কুল পরিচালনা পরিষদের সভাপতি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর আকতার বানু সভাপতিত্ব করেন। রাবি মডেল স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ড. সৈয়দা দিলরুবা ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধান করেন। প্রতিযোগিতায় ২৫টি ইভেন্টে প্রায় ১০০ জন প্রতিযোগি অংশ নেয়।