সোমবার, জুন ২২, ২০২৬

জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে মতিঝিলে ডিবির অভিযান

সোনার দেশ ডেস্ক ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ন
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে মতিঝিলে ডিবির অভিযান

রাজধানীর মতিঝিল এজিবি কলোনিতে অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার পর এ অভিযান শুরু করে ডিবি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, জামায়াত ইসলামির আমিরের এক্স হ্যান্ডেল হ্যাককারীকে ধরতে মতিঝিলের এজিবি কলোনিতে একটি ভবনে অভিযান চালাচ্ছে ডিবি পুলিশ।

ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, একটি অভিযান চলছে। এ বিষয়ে এখন কিছু বলা ঠিক হবে না। বিস্তারিত পরে জানানো হবে।

তথ্যসূত্র: ঢাকাপোস্ট