সোমবার, জুন ২২, ২০২৬

নওগাঁয় আনসার-ভিডিপির হাজিরা প্যারেড অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৩০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নওগাঁ প্রতিনিধি ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৩০ অপরাহ্ন
নওগাঁয় আনসার-ভিডিপির হাজিরা প্যারেড অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নওগাঁয় আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের হাজিরা প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচনী এই প্রস্তুতিমূলক সমাবেশের আয়োজন করে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।


প্যারেড অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার আনসার-ভিডিপি হাজিরা প্যারেড সমাবেশ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।


প্যারেডে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মোঃ গোলাম মৌলাহ তুহিন, পিভিএম, এর নেতৃত্বে জেলার ১১টি উপজেলার ৭৮২টি ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকারী ১০১৬৬জন আনসার-ভিডিপি সদস্য-সদস্যারা প্যারেডে অংশগ্রহণ করেন। এছাড়াও জেলার সকল উপজেলা কর্মকর্তা ও উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকা এবং সকল ইউনিয়নের দল নেতারা অংশগ্রহণ করেন। সমাবেশে জেলা কমান্ড্যান্ট গোলাম মোল্লাহ তুহিন প্যারেডে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি প্রত্যেক সদস্যকে ভোট কেন্দ্রে নিজেদের দায়িত্ব সঠিক ভাবে পবিত্রতার সঙ্গে পালন করার আহ্বান জানান। এবারের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এক ভিন্নধর্মী এবং শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।


তাই ভোট কেন্দ্রে কারো ভয়ে কিংবা কারো দ্বারা প্রভাবিত না হয়ে নিজেদের দায়িত্ব সঠিক ভাবে পালন করার নির্দেশনা প্রদান করেন। আগামীতে সকল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের এক সূতোয় গাঁথা হবে এবং সকলের জন্য সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন প্রধান অতিথি।