সোমবার, জুন ২২, ২০২৬

আমার এক্স আইডি হ্যাক করে মিসাইল নিক্ষেপ করা হচ্ছে : নওগাঁয় জামায়াতের আমির

নওগাঁ প্রতিনিধি ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নওগাঁ প্রতিনিধি ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৩৬ অপরাহ্ন
আমার এক্স আইডি হ্যাক করে মিসাইল নিক্ষেপ করা হচ্ছে : নওগাঁয় জামায়াতের আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমার এক্স আইডি হ্যাক করে গত কয়েক দিন থেকে আমার ওপর মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। যারা দেশকে গোলাম করে রাখতে চায়, পরিবারতন্ত্র কায়েম করতে চায়, তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করছে। ইতোমধ্যে আমাদের সাইবার টিম বিষয়টি সনাক্ত করেছে এবং আটকও করা হয়েছে।


জামায়াতকে যুগ যুগ ধরে বিভিন্ন ভাগে ভাগ করে পরস্পরের মুখোমুখি করে রাখা হয়েছে। কিন্তু এখন আর তা হতে দেওয়া হবে না। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম; এই দেশ সকলের। সকলেরই অবদান আছে এই দেশের জন্য। 


বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁ শহরের এটিম মাঠে নওগাঁ জেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। জেলা জামায়েতে ইসলামের আমীর খম আব্দুর রাকিবের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। 


নারীদের নিরাপত্তা নিয়ে জামায়াত আমির বলেন, নারীদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না সেই পরিবেশ বাংলাদেশে তৈরি করা হবে। মায়ের অপমান কেউ সহ্য করবে না। মায়ের অপমান হলে যুবকরা আবারও গর্জে উঠবে। 


বেকারদের উদ্দ্যেশে ডা. শফিকুর রহমান বলেন. আগস্টে যেসব ছেলে-মেয়ে ও যুবকরা রাস্তায় নেমে সংগ্রাম করেছিল তারা কখনো বেকার ভাতা চাইনি। কিন্তু এখন কেন দিতে চাওয়া হচ্ছে। তবে আমরা তাদের পেশায় দক্ষতা করে গড়ে তুলবো। কাজ করো দেশ গড়ো, দেশ তোমরা বদলে দাও।


আমির ডা. শফিকুর রহমান আরও বলেন, পুরো উত্তারাঞ্চলকে কৃষি শিল্পের রাজধানী বানানো হবে। ধান-আম গবেষনায় আলাদা ইন্সটিটিউট হবে। এখানকার শিক্ষিত যুবকদের হাতে কাজ তুলে দেওয়া হবে। যাতে তারা বাড়ির খেয়ে পরে উপার্র্জন করতে পারে।


প্রধান অতিথি জেলার ৬টি আসনের জামায়াত মনোনিত প্রার্থীদের জনগনের সঙ্গে পরিচয় করে দিয়ে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করেন তিনি। এসময় তিনি আগামীর ইনসাফমূলক সরকার গঠন করতে হলে এবং একটি বৈষম্যহীন সুশাসনের একটি সুন্দর বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করার কোন বিকল্প নেই বলে তিনি মনে করেন।#