সোমবার, জুন ২২, ২০২৬

বাগমারায় জামায়াত সমর্থককে মারধর, বিএনপি কর্মী গ্রেফতার

বাগমারা প্রতিনিধি ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৪৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাগমারা প্রতিনিধি ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৪৮ অপরাহ্ন
বাগমারায় জামায়াত সমর্থককে মারধর, বিএনপি কর্মী গ্রেফতার

রাজশাহী-৪ বাগমারা আসনে বিলবোর্ড ছিড়ে ফেলা সন্দেহে বল্টু মিয়া (২৫) নামের এক জামায়াত সমর্থক কে পিটিয়ে আহত করার খবর পাওয়া গেছে। সে গোয়ালকান্দি ইউনিয়নের তেলিপুকুর গ্রামের মুনতাজ আলীর ছেলে। এ ঘটনায় বিএনপি সমর্থক আব্দুল হামিদের ছেলে শান্ত ও আব্দুল হামিদসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে শান্ত নামের বিএনপি’র কর্মীকে গ্রেফতার করেছে। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।


জানা যায়,  বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে বিএনপি’র কর্মী শান্ত ও আব্দুল হামিদ তেলিপুকুর বাগ বাজারে যান এবং জামায়াতের সমর্থক বল্টু মিয়াকে বিলবোর্ড ছিড়ে ফেলার দোষারোপ করে দাঁড়ি পাল্লার ভোট করতে নিষেধ করেন। এ সময় বল্টু মিয়ার সাথে বিএনপি’র কর্মী শান্ত হোসেনের কথা কাটাকটি হয়। কথা কাটাকটির এক পর্যায়ে শান্ত হোসেন ও আব্দুল হামিদ বল্টুর উপর হামলা চালায়।


হামলা চালিয়ে বল্টুকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। বল্টুর চাচা মোজাম্মেল হক সেখানে উপস্থিত হলে তাকেও মারপিট করে আহত করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। রাতেই মোজাম্মেল হক বাদী হয়ে আব্দুল হামিদ ও শান্তর নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন।


এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জি (ওসি) সাইদুল  আলম বলেন, মারামারির  ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় শান্ত নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।