প্রগতির একুশে সংখ্যার সভা অনুষ্ঠিত
বাংলাদেশ প্রগতি লেখক সংঘ রাজশাহী জেলা শাখার একুশে সংখ্যার সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে নগরীর নির্বাচিত বই বিপনন কেন্দ্রে সংগঠনের সভাপতি এডভোকেট আব্দুস সামাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কলামিস্ট শাহ মো জিয়াউদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন প্রবীণ সাংবাদিক এডভোকেট মোস্তাফিজুর রহমান খান আলম, কবি ওয়ালিউল ইসলাম, এসএম মাহাবুব আলম, কবি নাজিম খোকন, কবি হারুন অর রশিদ সাপলু, লেখক আব্দুল লতিফ চঞ্চল, কবি জাকির হোসেন, অধ্যাপক অসিত সাহা, কবি নীলিমা নীলা, লেখক ঈমরান হাসাব, আয়েশা মমতাজ, তাসিকুল হক,রবিউল ইসলাম সানী প্রমুখ। সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১৭ ফেব্রুয়ারী প্রগতির একুশে সংখ্যা প্রকাশ করার। কবিতা পাঠ ও গানের মধ্য দিয়ে সভার কাজ শেষ করা হয়।