জামায়াত আমিরের এক্স ‘হ্যাকড’: বঙ্গভবনের কর্মী ছরওয়ারের জামিন
জামায়েত ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাকড’ হওয়ার অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন বঙ্গভবনের আইটি শাখার সহকারি প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলম।
ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ বৃহস্পতিবার তার জামিনের আদেশ দেন।
প্রসিকিউশন পুলিশের এসআই আরিফ রেজা এতথ্য নিশ্চিত করেন।
হাতিরঝিল থানার সাইবার সুরক্ষা আইনের মামলায় বুধবার রাতে তাকে গ্রেপ্তার দেখানোর কথা জানিয়েছিল পুলিশ।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই খন্দকার সালেহ্ আবু নাইম তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
বাদীপক্ষে জামায়াতপন্থি আইনজীবী আব্দুর রাজ্জাক জামিনের বিরোধিতা করেন। আসামিরপক্ষের আইনজীবী মো. আলমগীর জামিন চেয়ে শুনানি করেন।
শুনানি নিয়ে আদালত আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে তার জামিনের আদেশ দেন।
তথ্যসূত্র: বিডিনিউজ