মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

বিএনপিতে যোগ দিলেন জামায়াত নেতার ছেলে, যুবলীগ নেতা জামায়াতে

সোনার দেশ ডেস্ক ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সোনার দেশ ডেস্ক ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৩ অপরাহ্ন
বিএনপিতে যোগ দিলেন জামায়াত নেতার ছেলে, যুবলীগ নেতা জামায়াতে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্থানীয় এক জামায়াতে ইসলামীর নেতার ছেলে বিএনপিতে যোগ দিয়েছেন। একই উপজেলার এক যুবলীগ নেতা যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীতে।


বৃহস্পতিবার সকালে উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুস সামাদের ছেলে জাহিদুল ইসলাম বিএনপিতে যোগ দেন।


এ সময় সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপি প্রার্থী এম আকবর আলীর হাতে ফুলের তোড়া দেন তিনি।


জাহিদুল ইসলামের বিএনপিতে যোগ দেওয়ার কথা আকবর আলী নিজেই জানিয়েছেন।


এর আগে বুধবার বিকালে উপজেলার উধুনিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস জামায়াতে ইসলামীর নির্বাচনি সমাবেশে গিয়ে জামায়াত ইমলামীতে যোগ দেন।


উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির শাহজাহান আলী জানান, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ১১ দলীয় জোটের এমপি প্রার্থী রফিকুল ইসলাম খান আব্দুল কুদ্দসের গলায় ফুলের মালা পড়িয়ে বরণ করে দেন।


আব্দুল কুদ্দুস উধুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জলিলের ছেলে। তিনি উল্লাপাড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলায় দায়ের হওয়া মামলার আসামি।


আব্দুল কুদ্দুসের সঙ্গে আওয়ামী লীগ ও যুবলীগের তিন জনসহ বিএনপির আরও ৪৭ জন নেতাকর্মী ও সমর্থক জামায়াতে যোগ দিয়েছেন বলে জাময়াত নেতা শাহজাহান আলী জানান।


তিনি বলেন, “তারা সবাই দীর্ঘদিন ধরে পদপদবী বঞ্চিত হয়ে নিজ দলে নিষ্ক্রিয় ছিলেন। জামায়াতে ইসলামীর রাজনীতির প্রতি আস্থা রেখে তারা জামায়াতে যোগদান করেছেন। এটা দোষের কিছু নয়।”


তথ্যসূত্র: বিডিনিউজ