সোমবার, জুন ২২, ২০২৬

রাজশাহী’র সীমান্তে দুটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি এবং বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:২৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:২৮ অপরাহ্ন
রাজশাহী’র সীমান্তে দুটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি এবং বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৫:৩০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র চৌকষ আভিযানিক দল রাজশাহী বিজিবি’র বাঘা খানাধীন রাওথা পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে নাম্বার বিহীন মোটর সাইকেল  তল্লাশি করে সিটের নীচে সিট কভারের উভয় পাশে লুকায়িত অবস্থায় কাপড়ে মোড়ানো ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়। বিজিবির অবস্থান টের পেয়ে মোটর সাইকেল আরোহী বাইক ফেলে পালিয়ে যায়।

একই রাতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধীনস্থ খিদিরপুর, শাহাপুর, ইউসুফপুর, মীরগঞ্জ, তালাইমারী, চরমাজারদিয়া, চারঘাট বিকল্প এবং সোনাইকান্দি বিওপি’র অভিযানিক দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় মদ-৩৯ বোতল, ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট-৩৯৭ পিস, ইলেকট্রিক রেজিস্টেন্স-১০ হাজার পিস, এলইডি লাইট-১ হাজার পিস, ভারতীয় নেশা জাতীয় সিরাপ-১৯৩ বোতল, (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। 

আটককৃত অস্ত্র গোলাবারুদ, মাদকদ্রব্য ও মোটর সাইকেল সংশ্লিষ্ট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।