আমরা বাংলাদেশি, হরিজন ও হিন্দু-মুসলিম আমাদের কোন বিভেদ নাই : দুলু
নাটোর-২(নাটোর সদর ও নলডাঙ্গা) আসনে বিএনপি প্রার্থী এডভোকেট এম. রুহুল কুদ্দুস বলেছেন, হরিজন ভাই-বোনেরা আমাকে সমর্থন দিয়ে দিয়েছে আগামী দিনে ধানের শীষ প্রতিক, তারেক রহমানের প্রতিক ধানের শীষে ভোট দিয়ে জয়-যুক্ত করবেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলে গেছেন, হিন্দু-মুসলিম, বৈদ্ধ-খ্রিষ্টান কোন পার্থক্য নাই। আমরা বাংলাদেশি হরিজন ও হিন্দু-মুসলিম আমাদের কোন বিভেদ নাই ।
এ দেশের মানুষকে প্রথম ঐক্যবদ্ধ করে বাংলাদেশী পরিচয়ে সারা বিশ্বে পরিচিত করেছিলেন। তাঁর যোগ্য উত্তরসূরী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এ দেশের সকল ধর্ম-বর্ণের মানুষ, দলমত নির্বি শেষে সবাইকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ দেশ গঠনের লক্ষ্যে তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই। তাই সবাই ধানের শীষে ভোট দিন।
তিনি শুক্রবার বেলা ১১টার দিকে শহরের পিলখানা এলাকায় হরিজন পল্লীতে নির্বাচনী জনসংযোগ কালে এসব কথা বলেন।
নির্বাচনী এ জনসংযোগকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, জেলা বিএনপির সদস্য শহীদুল্লাহ সোহেল ও নাসিম উদ্দিন, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।