মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

জয়পুরহাটে ৫০ পিস বুফ্রেনরফিন ইঞ্জেকশনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০২:২৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০২:২৩ অপরাহ্ন
জয়পুরহাটে ৫০ পিস বুফ্রেনরফিন ইঞ্জেকশনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল শনিবার (৭ ফেব্রুয়ারি) ১১:৫০ ঘটিকায় জয়পুরহাট সদর থানার পুরানাপৈল মাস্টারপাড়া এলাকা থেকে নেশাজাতীয় ৫০ পিস বুফ্রেনরফিন ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায় কে গ্রেফতার করেছে।

ধৃত ব্যক্তিরা হলো- নওগাঁ সদরের পার নওগাঁ মধ্যপাড়ার মো. বেলালের ছেলে রাব্বি (২৮) এবং একই এলাকার মৃত গোপাল রায়ের ছেলে রাজকুমার (৪২)। ধৃতদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।